1 Answers
উদ্দীপকে পাওনা আদায়ে আদালতের সাহায্য নেওয়া যুক্তিসঙ্গত হবে বলে আমি মনে করি।
অংশীদারি ব্যবসায় গঠনে আইনগত বাধ্যবাধকতা না থাকায় গঠন করা সহজ। তবে আইনগত সত্তা না থাকায় অনেক সুযোগ-সুবিধা থেকে এ ব্যবসায় বঞ্চিত হয়।
উদ্দীপকে পাওনা আদায়ে আদালতের সাহায্য নেওয়া যুক্তিসঙ্গত হবে। তবে অংশীদারি ব্যবসায়ে আইনের সাহায্য নেওয়া কিছুটা ঝামেলাপূর্ণ। কারণ অংশীদারি ব্যবসায়ের নিজস্ব কোনো সত্তা নেই। ফলে অংশীদারি ব্যবসায় নিজ নামে অন্যের বিরুদ্ধে মামলা করতে পারে না। তাই এক্ষেত্রে পাওনা আদায় করতে হলে অংশীদারদের নিজ নামে দেনাদারদের বিরুদ্ধে মামলা এবং প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। উল্লিখিত বিষয় বিবেচনা করে বলা যায়, পাওনা আদায়ে আদালতের সাহায্য নেওয়া একটি জটিল বিষয়। জটিলতা সত্ত্বেও পাওনা আদায়ে আদালতের সাহায্য সবচেয়ে গ্রহণযোগ্য উপায় কারণ এতে বাকি অর্থ আদায় করা সম্ভব হবে।