উদ্দীপকে পদ্মা ব্যাংক লি. এর গৃহীত প্রশিক্ষণ পদ্ধতির কার্যকারিতা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে পদ্মা ব্যাংক লি. এর গৃহীত পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতিটি অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।
ব্যবস্থাপক বা নির্বাহীদের মান উন্নয়নে পদ পরিবর্তন একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ পদ্ধতি। আমাদের দেশের ব্যাংকসমূহে ও মন্ত্রণালয়ে বিভিন্ন টেবিলে বা দপ্তরে নির্বাহীদের বদলি করে এভাবে প্রশিক্ষণ দিতে দেখা যায়।
উদ্দীপকে পদ্মা ব্যাংক লি. এর অফিসারদের প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে পদ পরিবর্তন পদ্ধতি অবলম্বন করেছে। এরূপ পদ্ধতিতে অফিসারদেরকে এক পদ হতে অন্য পদে স্থানান্তর করে প্রশিক্ষণ প্রদান করে থাকে। এছাড়াও কারখানা থেকে অন্য কারখানায় স্থানান্তর করে প্রশিক্ষণ প্রদান করে। ফলে কর্মীরা ভিন্ন ভিন্ন পরিবেশে কাজ করার সুযোগ পায় এবং অধিক দক্ষতা অর্জন করতে পারে। এতে করে পদ্মা ব্যাংক লি.-এর বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হয় এবং কর্মীদের কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। মূলত এরূপ পদ্ধতির সবচেয়ে ইতিবাচক দিক হলো কর্মীরা প্রতিষ্ঠানের সকল কাজ সম্পর্কে পর্যায়ক্রমিকভাবে ধারণা অর্জন করতে সক্ষম হয়। ফলে প্রতিষ্ঠানের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়।
পরিশেষে বলা যায়, কার্যসম্পাদনে কর্মীদের আগ্রহ, দক্ষতা ও গুণগত মান উন্নয়নের জন্য সঠিক পদ্ধতি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা দরকার। কারণ কর্মীদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করা হলে তাদের মাধ্যমে প্রত্যাশিত কার্যফল লাভ করা যায়।