1 Answers

উদ্দীপকে নিয়োগকৃত কর্মীদের জন্য প্রিয়শপ ডটকমের গৃহীত প্রশিক্ষণ পদ্ধতিটি হলো- শিক্ষানবিশ পদ্ধতি যা অত্যন্ত কার্যকরী।

স্থায়ী নিয়োগ প্রত্যাশী নতুন কর্মীকে কারও অধীনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের সাথে সম্পৃক্ত রেখে হাতে কাজ শেখানোর ও দক্ষতা বৃদ্ধির প্রয়াসকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে।

উদ্দীপকে প্রিয়শপ ডটকম নিয়োগকৃত কর্মীদের জন্য প্রশিক্ষণের শিক্ষানবিশ পদ্ধতি গ্রহণ করেছেন। এতে চূড়ান্ত নিয়োগকৃত প্রার্থীদের সাথে এক বছরের চুক্তি সম্পাদন করে এবং এর পর তাদের নিয়োগ স্থায়ী হবে বলে জানানো হয়। এ পদ্ধতি অনুযায়ী কোনো ব্যক্তি স্বল্পমেয়াদে একটা প্রতিষ্ঠানে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ ও প্রশিক্ষণ লাভ করে। এতে সফল হলে সে স্থায়ী নিয়োগ লাভ ও নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিষ্ঠানে চাকরি করতে বাধ্য থাকে। সাধারণত কোনো বিশেষ কাজ, কৌশল, পদ্ধতি, সূত্র ইত্যাদি শিক্ষা দেওয়ার জন্য এরূপ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়। এতে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়।

পরিশেষে বলা যায়, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর মেধার বিকাশ ঘটে। একটি প্রতিষ্ঠান কর্মীদের অবস্থা ও যোগ্যতা বুঝে যে পদ্ধতি সর্বোপযোগী বলে মনে করবেন সেটিই গ্রহণ করবেন।

4 views

Related Questions