1 Answers

উদ্দীপকে নৈতিক মূল্যবোধ যাচাইয়ে প্রিয়শপ ডটকম ব্যক্তিত্ব পরীক্ষা গ্রহণ করেছে।

যে পরীক্ষা দ্বারা প্রার্থীর ব্যক্তিগত রুচি, অভ্যাস, স্বভাব, প্রার্থিত পদের জন্য উপযোগী কিনা ইত্যাদি দেখা হয় তাকে ব্যক্তিত্ব পরীক্ষা বলে।

উদ্দীপকে প্রিয়শপ ডটকম একটি অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠান। এখানে নতুন বিক্রয়কর্মী নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নৈতিক মূল্যবোধ যাচাইয়ের জন্য প্রশ্ন আকারে পরীক্ষা নেওয়া হয়। ফলে প্রার্থীর নৈতিক ব্যক্তিত্বগত রুচি সম্পর্কে উক্ত প্রতিষ্ঠান জানতে পারে যা ব্যক্তিত্ব পরীক্ষার অন্তর্ভুক্ত। এর মাধ্যমে প্রার্থীর পছন্দ-অপছন্দ, অভ্যাস, রুচি ইত্যাদি পরীক্ষা করা হয়ে থাকে। ঊর্ধ্বতন পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা গ্রহণের প্রয়োজন পড়ে। তাই বলা যায়, উদ্দীপকে নৈতিক মূল্যবোধ যাচাইয়ে প্রিয়শপ ডটকম ব্যক্তিত্ব পরীক্ষা গ্রহণ করেছে।

5 views

Related Questions