1 Answers

ই-বে ডটকম সিটুসি মডেল অনুসরণ করে ক্রেতা-বিক্রেতার জন্য ই-কমার্সের সুবিধা নিশ্চিত করে।

ই-কমার্সের বিভিন্ন পদ্ধতি আছে। এ পদ্ধতির মধ্যে সিটুসি মডেল অন্যতম। সিটুসি মডেলের মাধ্যমে ভোক্তারা কোনো মধ্যস্থব্যবসায়ী ছাড়া ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কমমূল্যে পণ্যদ্রব্য ক্রয় করে। থাকে। ই-বে ডটকম একটি ই-কমার্স সাইট যেটি সিটুসি মডেল অনুসরণ করে। এখানে বিশ্বের যেকোনো ভোক্তা একাউন্ট খোলে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করতে পারে। তারা লগইন করে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে পুরাতন পণ্যদ্রব্য বিক্রয়ের চেষ্টা চালায়। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ভোক্তা হওয়ায় কিছু সুবিধা পায়।

ব্যবসায়ের প্রাণ হলো ভোক্তা। ভোক্তাদের সুবিধা নিশ্চিত করা প্রত্যেক ব্যবসায়ের অপরিহার্য কাজ। ই-বে ডটকমে কোনো মধ্যস্থ ব্যবসায়ী প্রয়োজন হয় না। এতে করে পণ্যের বণ্টন ব্যয় হ্রাস পায়। ফলে বিক্রয়মূল্যও হ্রাস পায়। অন্যান্য মডেলে মধ্যস্থব্যবসায়ীরা অধিক পণ্যমূল্য ধার্য করে বলে ভোক্তাদের অধিক মূল্যে পণ্য ক্রয় করতে হয়। এক্ষেত্রে একজন ভোক্তা অন্য ভোক্তাকে প্রকৃত তথ্য প্রদান করে, যা সরবরাহকারীদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা খুবই কম।

4 views

Related Questions