1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে বাঁচাতে হলে বেসরকারিকরণ ছাড়া কোনো উপায় নেই- এ বক্তব্যটি যথার্থ।
যেকোনো সমাজেই রাষ্ট্র একটি শক্তিশালী সংস্থা। জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত যেসব শিল্পপ্রতিষ্ঠানের মালিকানা পরিচালনা ও নিয়ন্ত্রণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি আওতাধীনে থাকে, তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।
উদ্দীপকে মি. চৌধুরী তার পরিবার নিয়ে রাঙামাটির কাপ্তাই বেড়াতে চলেছেন। তিনি মেয়ে মুন্নীকে বললেন, রাস্তায় তোমাকে এমন একটা প্রতিষ্ঠান দেখাব যা এক সময় দেশের সাদা কাগজের অধিকাংশ সরবরাহ করত। কিন্তু বর্তমানে উৎপাদন কমতে কমতে প্রতিষ্ঠানটি এখন মৃতপ্রায়। প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হলেও বর্তমানে সরকারের পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। মুন্নী দেখল প্রতিষ্ঠানটিতে উন্নয়নের কোনো ছোঁয়া নেই। সত্তর দশকের যন্ত্রপাতি নিয়েই তা চলছে। উল্লেখ্য যে, এ ধরনের প্রতিষ্ঠান সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় জনকল্যাণের উদ্দেশ্যে। কিন্তু অনেক সময় প্রতিষ্ঠান চালাতে সমর্থ না হলে সেক্ষেত্রে এসব প্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালনা করা উত্তম। যার ফলে এটি জনগণের কল্যাণ সাধন ও সেবা প্রদান করতে পারবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি ভালো চলবে। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে বাঁচাতে হলে তা বেসরকারিকরণ করাই শ্রেয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে বাঁচাতে হলে বেসরকারিকরণ ছাড়া কোনো উপায় নেই- এ বক্তব্যটি যথার্থ।