1 Answers

উদ্দীপকে জসিম দুর্ঘটনাজনিত ঝুঁকি হ্রাসের ওপর গুরুত্ব দিয়ে বিমা পলিসি গ্রহণ করেছেন। মানুষের জীবন ও সম্পদকে ঘিরে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বিমা। ঝুঁকি ও অনিশ্চয়তা সর্বদাই মানুষকে তাড়িত করে। প্রতিদিন বিভিন্ন ঝুঁকি ও দৈব দুর্ঘটনা দ্বারা মানুষের জীবনের ক্ষতি হতে পারে। এসব ঝুঁকি হতে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ তার জীবনের বিমা করে।

উদ্দীপকে জনাব জসিম একটি কারখানার মালিক। পদ্মা নদীর অদূরে তার কারখানা অবস্থিত। কখন কী দুর্ঘটনা ঘটে যায়, এ ভেবে তিনি একটি বিমা কোম্পানির পলিসি গ্রহণ করেন। দুর্ঘটনাজনিত মৃত্যু বিমায় চুক্তির আওতায় বিমাগ্রহীতা বিমাচুক্তিতে উল্লিখিত কারণে আহত হয়ে অথবা চুক্তিতে উল্লিখিত মেয়াদের মধ্যে মারা যায় তাতে চুক্তিমতো বিমাকারীকে বিমাদাবি পূরণ করা হয়। বিমার শর্তানুযায়ী যদি তার। মৃত্যু ঘটে তবে তার পরিবার ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। এ থেকে বলা যায়, ঝুঁকিগত বাধা দূরীকরণে বিমা কোম্পানিসমূহের কোনো বিকল্প নেই। তাই বলা যায়, উদ্দীপকে জসিম দুর্ঘটনাজনিত ঝুঁকি হ্রাসের ওপর গুরুত্ব দিয়ে বিমা পলিসি গ্রহণ করেছেন।

5 views

Related Questions