1 Answers

উদ্দীপকের সমীর মজুমদার নৌ বিমা পলিসি গ্রহণ করেছেন।

নৌপথে বা সমুদ্রপথে বিভিন্ন ঝুঁকি বা বিপদের সম্ভাবনা থাকে। তাই ব্যবসায়ীরা সহজে নৌ বা সমুদ্রপথে ব্যবসায় করার সাহস পায় না। নৌপথের বা সমুদ্রপথের এসব ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করা হয় নৌ বিমার মাধ্যমে। উদ্দীপকে সমীর মজুমদার সমুদ্রপথে উদ্ভাবিত ঝুঁকিসমূহ আর্থিকভাবে মোকাবিলার জন্য ১ লক্ষ টাকা প্রিমিয়ামের বিনিময়ে ১০ কোটি টাকা মূল্যের বিমাচুক্তি করেন। এর মাধ্যমে তার নৌপথের সম্ভাব্য ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর হয়। তাই এটি একটি নৌ বিমা পলিসি। কারণ নৌপথে সংঘটিত ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে নৌ বিমা ব্যবসায়-বাণিজ্যের প্রসারে ভূমিকা রাখে। নৌ বিমার ক্ষেত্রে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সুনির্দিষ্ট কারণের ফলে সমুদ্রপথে সংঘটিত দুর্ঘটনার মাধ্যমে কোনো ক্ষতির উদ্ভব হলে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের সমীর মজুমদার নৌ বিমা পলিসি গ্রহণ করেছেন।

4 views

Related Questions