1 Answers
উদ্দীপকের ইস্তি কৃষকদের উৎপাদিত সবজির ন্যায্যমূল্য পেতে উৎপাদক সমবায় সমিতি গঠনের পদক্ষেপ গ্রহণ করেছেন।
সমজাতীয় পণ্যের উৎপাদকগণ অধিক উৎপাদন, বিনিয়োগ ও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে সমবায় গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।
উদ্দীপকে ঢাকার শ্যামবাজারে সবজি বিক্রি করে চাষিরা উৎপাদনের ন্যায্যমূল্য পান না। তাদের ন্যায্যমূল্য প্রাপ্তির আশায় ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেন। এক্ষেত্রে উৎপাদক শ্রেণিকে একত্রিত করে তাদের ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য একটি সংগঠন গড়ে তোলা হয়। কেননা এ সংগঠনের মাধ্যমে উৎপাদক শ্রেণির মানুষের জন্য তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়।
তাই বলা যায়, ইস্তি কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে উৎপাদক সমবায় সমিতি গঠনের পদক্ষেপ গ্রহণ করেছেন।