1 Answers

প্রাথমিক পর্যায়ে হরমুজ আলী কৃষকদের নিয়ে অংশীদারি ব্যবসায় গঠন করেছেন।

চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। যৌথ সামর্থ্যকে একত্রিত করে তুলনামূলকভাবে বৃহদায়তন ব্যবসায় গঠন ও পরিচালনা এর লক্ষ্য। এ ধরনের ব্যবসায়ে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ বিশজন সদস্য নিয়ে গঠিত হয়ে থাকে। এরূপ অংশীদারি ব্যবসায়ে অংশীদার কর্তৃক সকলের পক্ষে বা একজনের দ্বারা পরিচালিত হতে পারে।

উদ্দীপকে নারায়ণগঞ্জের হরমুজ আলী এলাকার ১৫ জন কৃষককে সমঝোতার ভিত্তিতে সংগঠিত করে একটি ব্যবসায় প্রতিষ্ঠা করেন। যেহেতু হরমুজ আলীর ব্যবসায় সংগঠনটি চুক্তি তথা সমঝোতার ভিত্তিতে গঠিত এবং সদস্য সংখ্যা ১৫ জন যা অংশীদারি সংগঠনের বৈশিষ্টের সাথে হুবহু মিলে যায়। তাই বলা যায়, প্রাথমিক পর্যায়ে হরমুজ আলী কৃষকদের নিয়ে অংশীদারি ব্যবসায় গঠন করেছেন।

4 views

Related Questions