1 Answers

উদ্দীপকের নাজির উদ্দিন অগ্নি বিমাপত্র গ্রহণ করেছিলেন। অগ্নি বিমা হলো অগ্নিজনিত বিপদের ঝুঁকি মোকাবিলার একটি আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। নির্দিষ্ট সম্পত্তিতে ও নির্দিষ্ট মেয়াদে অগ্নিজনিত বিপদের কারণে উদ্ভূত ক্ষতির বিপক্ষে একটি সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ অর্থ ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে অগ্নি বিমা বলে।

উদ্দীপকের নাজির উদ্দিন একজন পাট ব্যবসায়ী। বিক্রয়ের উদ্দেশ্যে তাকে পাট গুদামজাতকরণ করতে হয়। আর গুদামজাতকরণের মাধ্যমে পাট সংরক্ষণের ব্যবস্থা করা সত্ত্বেও অগ্নিজনিত ঝুঁকি কিন্তু থেকেই যায়। অগ্নিজনিত কারণে পাটের ক্ষতি হলে আর্থিকভাবে মোকাবিলা করার উদ্দেশ্যে জনাব নাজির উদ্দিন একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। যেহেতু তিনি অগ্নিজনিত বিপদের কারণে উদ্ভূত ক্ষতির বিপক্ষে বিমাপত্র গ্রহণ করেছেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকের নাজির উদ্দিন অগ্নি বিমাপত্র গ্রহণ করেছিলেন।

4 views

Related Questions