1 Answers

উদ্দীপকের পটুয়াখালী জেলার রফিক মৃধা একজন অভিজ্ঞ ও সফল কৃষক।

অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং পরামর্শদাতা। অভিজ্ঞ কৃষক স্বপ্রনোদিত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন এবং নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকেও অনেক তথ্য সংগ্রহ করেন। এভাবে তিনি তার কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন। রফিক মৃধা দীর্ঘদিন কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকায় নানা ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেন। ফলে প্রতিবেশী কৃষক, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বিভিন্ন সমস্যায় তিনি বাস্তব অভিজ্ঞতার আলোকে তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অভিজ্ঞ কৃষকদের কাছ থেকে কৃষি তথ্য ও মতামত গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। অভিজ্ঞ কৃষক বিভিন্ন কৃষক সভায় তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। যার মাধ্যমে সভায় উপস্থিত অন্য কৃষকরা বিভিন্ন কৃষি তথ্য ও সেবা পেয়ে থাকেন।

অতএব বলা যায়, রফিক মৃধার মতো একজন অভিজ্ঞ কৃষক তার ফসল উৎপাদনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে সহজেই বিভিন্ন সমস্যা সমাধানের উপায় বের করে তা অন্যদের মধ্যে সঞ্চারিত করেন। এভাবে তিনি নিজের ও দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখেন।

4 views

Related Questions