1 Answers
কৃষক রমিজ উদ্দিন শস্য পর্যায় এবং রফিক উদ্দিন ফসল বিন্যাস পদ্ধতি অবলম্বন করে জমিতে ফসল উৎপাদন করেন। কোনো এলাকায় ফসল উৎপাদনের জন্য বার্ষিক যে পর্যায়ক্রম অনুসরণ করা হয়, তাকে ঐ এলাকার ফসল বিন্যাস বলে। অন্যদিকে কোনো জমিতে প্রতি বছর একই ফসলের চাষ না করে নির্বাচিত কিছু ফসল ধারাবাহিকভাবে চাষ করাকে শস্য পর্যায় বলে। ফসল বিন্যাসের পরিকল্পনা সাধারণত এক বছরের জন্য করা হয়, কিন্তু শস্য পর্যায়ের পরিকল্পনা কয়েক বছরের জন্য করা হয়। ফসল বিন্যাসের ক্ষেত্রে জমিকে খণ্ডে খণ্ডে বিভক্ত করার প্রয়োজন পড়ে না। শস্য পর্যায় যত বছরের জন্য করা হয় জমিকে তত খণ্ডে বিভক্ত করতে হয়। কয়েকটি ফসল বিন্যাস একটি শস্য পর্যায় সৃষ্টি করে। অর্থাৎ, একটি শস্য পর্যায়ে একাধিক ফসল বিন্যাস থাকে। ফসল বিন্যাস ঋতুভিত্তিক এবং আবহাওয়া দ্বারা প্রভাবিত হয়, যা প্রতিবছর পরিবর্তন করা যায়। শস্য পর্যায় ঋতু ও বছরভিত্তিক হয়, যা ২-৪ বছর পরপর পরিবর্তন করা যায়। ফসল বিন্যাসের উদাহরণ হলো: আউশ ধান-আমন ধান-সরিষা। অপরদিকে তিন বছর মেয়াদি তিন খণ্ড জমিতে শস্য পর্যায়ের জন্য প্রথম বছরে গম-পাট-বেগুন, ২য় বছরের জন্য বেগুন-গম-পাট এবং ৩য় বছরের জন্য পাট-বেগুন- গম চাষ করা যেতে পারে।
পরিশেষে বলা যায়, রফিক উদ্দিন এবং রমিজ উদ্দিনের অনুসরণকৃত উভয় চাষ পদ্ধতি ফসল উৎপাদন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর হলেও এদের মধ্যে উপরিউক্ত পার্থক্য বিদ্যমান।