মইন উদ্দিন সাহেবের ক্রয়কৃত যন্ত্রটি দিয়ে কীভাবে দুধ জীবাণুমুক্ত করা যায়? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
মইন উদ্দিন সাহেব দুধ জীবাণুমুক্ত করার জন্য স্টেরিলাইজেশন মেশিন ক্রয় করেন। স্টেরিলাইজেশন এর মাধ্যমে দুধকে এমন মাত্রায় তাপ দেওয়া হয় যাতে কোনো ধরনের জীবাণুই বেঁচে থাকতে না পারে । নিচে স্টেরিলাইজেশনের মাধ্যমে দুধ জীবাণুমুক্ত করণের বিভিন্ন পদ্ধতি উল্লেখ করা হলো-
১. প্রথমত এ পদ্ধতিতে বোতলের ভেতরে দুধ রেখে ১০০০ থেকে ১২০° সে. এর মধ্যবর্তী তাপমাত্রায় তাপ দেওয়া হয়। একে বোতল পদ্ধতিও বলে।
২. দ্বিতীয়ত, এই পদ্ধতিতে দুধকে উচ্চ তাপমাত্রায় (১৩০-১৫০০ সে.) খুব অল্প সময় (১-২০ সেকেন্ড) তাপেও অণুজীব মুক্ত করা হয়। একে UHTST বা VHTST (Ultra or Very High Temperature Short Time) পদ্ধতি বলা হয়।
৩. তৃতীয়ত, এ পদ্ধতিতে দুধ প্রথমে UHTST পদ্ধতিতে দুধ স্টেরিলাইজ করার পর বোতলজাত করা হয়। অতপর বোতলসহ পুনরায় অণুজীবমুক্ত করা হয়।
এভাবে, মইন উদ্দিন সাহেবের ক্রয়কৃত যন্ত্রটি দিয়ে দুধ জীবাণুমুক্ত করা হয়।