1 Answers
আসলাম মিয়ার ক্রয়কৃত মহিষটি ছিল নিলি জাতের। কারণ এটি পরিষ্কার পানিতে দেহ ডুবিয়ে রাখতে পছন্দ করে এবং দৈনিক প্রায় ১০ লিটার দুধ দেয়।
নিলি জাতের মহিষ দুধের জন্য উৎকৃষ্ট জাত হিসেবে পরিচিত। এদের গায়ের ও পশমের রং কালো, তবে বাদামি রঙেরও দেখা যায়। এদের দেহ মাঝারি আকৃতির ও বেশ হৃষ্টপুষ্ট হয়। শিংয়ের গোড়ার দিক মোটা এবং ক্রমান্বয়ে সামনের দিকে সরু ও বাঁকানো হয়। এ জাতের মহিষের লেজ বেশ লম্বা হয় এবং প্রায় মাটি ছুঁয়ে যায়। এদের কপাল, খুঁতনি, পা ও লেজের অগ্রভাগে সাদা চিহ্ন দেখা দেখা যায়। স্ত্রী মহিষের ঘাড় লম্বা, চিকন ও মসৃণ। এদের গলকম্বল থাকে না। এ জাতের মহিষের কুঁজ নেই। পূর্ণবয়স্ক মহিষ প্রায় ৭০০ কেজি হয়।
4 views
Answered