1 Answers
আসলাম সাহেব সিয়ামকে যে ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন সেগুলোকে অপরাধ বলে।
অপরাধ বলতে এমন সব আচরণকে বোঝায় যা সমাজের আইন ভঙ্গকে নির্দেশ করে। অপরাধের জন্য শাস্তি পেতে হয়। সমাজবিজ্ঞানী কোনিগ অপরাধের সংজ্ঞায় বলেন, 'সমাজ বা গোষ্ঠী দ্বারা দৃঢ়ভাবে অসমর্থিত বা নিষিদ্ধ মানব আচরণই হলো অপরাধ।' উদ্দীপকেও দেখা যায়, আসলাম সাহেব সব সময় তার ছেলে সিয়ামকে সমাজ কর্তৃক অসমর্থিত ও নিষিদ্ধ আচরণ করতে নিষেধ করেন। তিনি বলেন, এসকল আচরণের জন্য শাস্তির বিধান রয়েছে। আসলাম সাহেবের উল্লিখিত বক্তব্য অপরাধের সাথে সাদৃশ্যপূর্ণ।
সুতরাং বলা যায়, আসলাম সাহেব সিয়ামকে অপরাধ থেকে বিরত থাকতে বলেছেন।
4 views
Answered