1 Answers
ঋণকারী ব্যক্তি মানসিক অস্বস্তি ও কষ্টে থাকেন। তাই ঋণ থেকে বিরত থাকা উত্তম। ঋণ হলো দায়বদ্ধতা। এর মাধ্যমে অন্যের কাছে নিজেকে ছোট করা হয়। এতে নিজের স্বাধীন মত প্রকাশ অনেক সময় বিঘ্নিত হয়। ঋণ ব্যক্তির আর্থিক উন্নতি ব্যাহত করে। ক্ষেত্রবিশেষে ব্যক্তির সম্পদ নিঃশেষ হয়ে যায়। কেবল ঋণের জন্যেই কখনো কখনো ব্যক্তির আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়। ঋণের বোঝা ব্যক্তিকে স্বস্তি দেয় না। ঋণগ্রস্ত ব্যক্তি শান্তিতে ঘুমাতে পারে না। আর এজন্যই উদ্ধৃত হাদিসে ঋণকে রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা হিসেবে বর্ণনা করা হয়েছে।
4 views
Answered