1 Answers
নিয়মিত জাকাত আদায়ের মাধ্যমে মানুষ মন থেকে সম্পদের লোভ ও মোহ দূর করাতে পারে।
মানুষ অত্যন্ত পরিশ্রম ও কষ্ট করে অর্থ উপার্জন করে। এ কারণেই অর্থের প্রতি মানুষের তীব্র মোহ ও লোভ গড়ে ওঠে। জাকাত প্রথা মানুষের এই লোভ ও মোহকে দূর করে দেয়। কারণ জাকাত প্রদানের মাধ্যমে বাহ্যত বিনা স্বার্থে ও বিনা লাভে একটা বিপুল অংকের টাকা দরিদ্রদের দিয়ে দিতে হয়। এতে তার অন্তরে লোভ ও মোহ আসন করে নিতে পারে না। কারণ সে জানে যে ধন-সম্পদ আল্লাহর নিয়ামত এবং তার কাছে আমানত। কাজেই | আল্লাহ চাইলে তার রাখা আমানত তার কাছেই ফেরত দিতে হবে।
4 views
Answered