1 Answers
খলিলের আচরণ ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় আচরণ। ইসলাম একটি অত্যন্ত মহৎ জীবনাদর্শ। এ মহৎ জীবনাদর্শে নারী- পুরুষ কাউকেই হেয় প্রতিপন্ন করার সুযোগ নেই। আল্লাহ তায়ালা এ ধরনের কাজের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছেন। আল্লাহ বলেন- হে ইমানদারগণ! তোমরা একদল অন্যদলকে ঠাট্টা-বিদ্রূপ করবে না। ইসলামে নারী-পুরুষের অধিকার সমান। ইসলাম নারীকে অন্যান্য ধর্মের তুলনায় অধিক সম্মান প্রদান করেছে। আমাদের প্রিয়নবি (স) নারীদেরকে সম্মান করতে শিখিয়েছেন। কিন্তু উদ্দীপকে খলিলের আচরণ এর সম্পূর্ণ উল্টো। সে কথায় কথায় নারীদের হেয় প্রতিপন্ন করে। তার কথার দ্বারা নারীরা কষ্ট পায়। সুতরাং এ ধরনের আচরণ ইসলামের আদর্শ পরিপন্থি।
5 views
Answered