1 Answers
লোকজনের সঙ্গে রহিমের দেখা হলে সালাম না দিয়ে 'হাই', 'হ্যালো', 'গুড মর্নিং' ও 'গুড ইভনিং' প্রভৃতি বলা ইসলামি সংস্কৃতির পরিপন্থি। ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিসে নির্দেশিত মুসলমানদের জীবন পদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি। অর্থাৎ ইসলামের নীতি- আদর্শ ও মূল্যবোধের আলোকে গড়ে ওঠা সংস্কৃতিকে ইসলামি সংস্কৃতি বলা হয়। এর রয়েছে নিজস্ব ঐতিহ্য। কারো সাথে সাক্ষাতের সময় সালাম বিনিময় করা ইসলামি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এ প্রসঙ্গে রাসুল (স) বলেছেন, 'সালাম বিনিময়ের পরেই অন্যান্য কথাবার্তা' (মেশকাত)। কিন্তু রহিম ইসলামি সংস্কৃতির চর্চা না করে এর বিপরীত আচরণ করে।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, রহিম দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করে সম্প্রতি দেশে ফিরেছে। এলাকার লোকজনের সঙ্গে দেখা হলে সে সালাম না দিয়ে 'হাই', 'হ্যালো', 'গুড মর্নিং' ও 'গুড ইভনিং' প্রভৃতি বলে কুশলাদি বিনিময় করে। তার এসব কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থি। ইসলামের চেতনা, বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ নয়। এ ব্যাপারে সতর্ক করে রাসুল (স) বলেন- 'যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে' (মুসনাদে আহমদ)। সুতরাং বলা যায়, এলাকার লোকজনের সঙ্গে রহিমের দেখা হলে সালামের পরিবর্তে বিদেশি সংস্কৃতির চর্চা করা ইসলামি শরিয়তের বিপরীত কাজ।