1 Answers
ইয়াবা ট্যাবলেট বিক্রয়কারীর বিচার প্রক্রিয়াটি ইসলামি শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের আওতাভুক্ত।
মানব জীবন পরিবর্তনশীল। আর জীবন ও সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনের সমস্যা ও জটিলতারও পরিবর্তন হয়। এই নব উদ্ভূত সব সমস্যা ও জটিলতার সমাধান কুরআন ও হাদিসে সরাসরি পাওয়া যায় না। সেক্ষেত্রে আল্লাহ মানুষকে কিয়াস করার অনুমতি দিয়েছেন। আর উদ্দীপকের বিচার প্রক্রিয়াটির ক্ষেত্রে এই কিয়াসের দৃষ্টান্তই লক্ষণীয়।
কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার- বুদ্ধি প্রয়োগ করে পরবর্তী সময়ে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলা হয়। উদ্দীপকে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার হতে দেখা যায়। তার বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তৌসিফের বাবা পবিত্র কুরআন ও হাদিস অনুসরণ করে প্রচলিত আইন প্রণয়ন করে অপরাধীকে বিচার করার বৈধতা সম্পর্কে জানালেন। কারণ ইয়াবা সম্পর্কে সরাসরি কুরআন-হাদিসে কোনো সমাধান নেই। তবে ইয়াবার সমজাতীয় মাদকদ্রব্যের সাথে মিলিয়ে এ সমস্যার সমাধান দেওয়া সম্ভব। অর্থাৎ কিয়াসের ওপর ভিত্তি করে উক্ত অপরাধীকে শাস্তি দেওয়া যায়।