1 Answers
উদ্দীপকে ইসলামি অর্থব্যবস্থার ইঙ্গিত দেওয়া হয়েছে। ইসলামি অর্থব্যবস্থা পুরোপুরি ইসলামি শরিয়তভিত্তিক। মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসের আলোকে এটি পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় নিজের ইচ্ছামত উপার্জন ও অর্থ ব্যয় করতে পারে না। কেবল হালাল পথে উৎপাদন ও ব্যয় করা যাবে। ইসলামি অর্থব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো জাকাত প্রদান করা।
আল্লাহ বলেছেন , أَقِيمُوا الصَّلَاةَ وَأَتُو الزكواة
অর্থ: তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো। এ অর্থব্যবস্থায় সম্পদের মূল মালিকানা আল্লাহর। মানুষ তার সংরক্ষক। এটি একটি আদর্শিক অর্থব্যবস্থা। অর্থসম্পদ সম্পর্কিত সবক্ষেত্রে এর আদর্শিক চেতনা এ অর্থব্যবস্থাকে মানুষের কল্যাণে নিয়োজিত রাখে। তাছাড়া এর প্রধান বৈশিষ্ট্য পৃথিবীর অর্থনৈতিক সমস্যার সমাধান নয় বরং এ ব্যবস্থা মানুষের পরকালে মুক্তিও নিশ্চিত করে।