1 Answers

উদ্দীপকের অভিক পাট চাষ করতে দেখে যা দ্বারা বোঝা যায় মৌসুমটি হলো খরিপ-১। এ মৌসুমের বৈশিষ্ট্যগুলো হলো-

i. বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি; মৌসুমের শেষের দিকে বৃষ্টিপাত শুরু হয়। 

ii. ফসল উৎপাদনে পানি সেচের প্রয়োজন হয়। 

iii. পানি নিষ্কাশনের প্রয়োজন হতে পারে। 

iv. তাপমাত্রা মাঝারি। v. বায়ুর আর্দ্রতা মাঝারি। 

vi. রোগ ও পোকামাকড়ের আক্রমণের তীব্রতা মাঝারি। 

vii. কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। 

viii. মাঝে মাঝে আকাশ মেঘলা থাকে। 

ix. দিনের দৈর্ঘ্য বেশ বড়। 

x. বন্যায় শস্যহানির সম্ভাবনা থাকে।

 

4 views

Related Questions