1 Answers

উদ্দীপকের ফসলগুলো হলো ফুলকপি ও ঢেঁড়শ। মিঃ আব্দুস সালাম মার্চ মাসে ফুলকপির বীজ বপন করেছেন। ফুলকপি হলো রবি মৌসুমের ফসল। এ কারণেই যথাযথ পরিচর্যার পরও তিনি কাঙ্ক্ষিত ফলন পাননি। কিন্তু মার্চ মাস খরিফ মৌসুম। তাই কৃষি কর্মকর্তা তাকে খরিফ মৌসুমের ফসল হিসেবে ঢেঁড়শ লাগানোর পরামর্শ দিলেন। নিচে রবি ও খরিপ মৌসুমের তুলনামূলক আলোচনা করা হলো-

রবি মৌসুমের বিস্তৃতি হলো আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত (নভেম্বর-ফেব্রুয়ারি) এবং চৈত্র থেকে ভাদ্র মাস (মার্চ-অক্টোবর) হলো খরিফ মৌসুম। রবি মৌসুমে তাপমাত্রা খরিফ মৌসুমের তুলনায় কম থাকে। রবি মৌসুমে বৃষ্টিপাত প্রায় হয়না বললেই চলে, কিন্তু খরিফ মৌসুমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাই রবি মৌসুমের ফসল উৎপাদনে সেচ প্রদান আবশ্যক, খরিফ মৌসুমে সেচের তেমন দরকার পড়ে না। রবি মৌসুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ খরিফ মৌসুমের তুলনায় কম থাকে। বন্যার প্রকোপ দ্বারা রবি মৌসুমের ফসল আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকলেও খরিফ মৌসুমে এই আশঙ্কা অনেক বেশি থাকে। রবি মৌসুমে ঝড়ো বাতাসে শস্যহানি হওয়ার ভয় থাকে না, যা খরিফ মৌসুমে থাকে। রবি মৌসুমে ফসলে রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণের তীব্রতা খরিফ মৌসুমের তুলনায় অনেক কম। খরিফ মৌসুমে শিলা বৃষ্টি হয়ে ফসলের ক্ষতি হতে পারে, যা রবি মৌসুমে হয় না। অর্থাৎ, কৃষিতে উৎপাদন মৌসুম খবুই গুরুত্বপূর্ণ বিষয়। মৌসুম অনুযায়ী যথাযথ ফসল চাষ করা না হলে সবসময়ই ক্ষতির আশঙ্কা থাকে। তাই ফসল নির্বাচনের পূর্বে অবশ্যই মৌসুমকে বিবেচনায় আনতে হবে।

4 views

Related Questions