1 Answers
আমিন সাহেব তার তিন বিঘা জমিতে ধান, গম, ডাল ও ভুট্টা চাষ করে থাকেন।
তার চাষকৃত ফসলগুলোর দিকে লক্ষ্য করলে এগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যায়। এগুলোর প্রতিটি দানা জাতীয় খাদ্যশস্য। এগুলো মাঠে ব্যাপকভাবে চাষ করে প্রচুর পরিমাণে জন্মানো হয় বলে এগুলোকে মাঠ ফসল হিসেবেও আখ্যায়িত করা হয়। এগুলোর বেশিরভাগই গ্রামিনি পরিবারভুক্ত। এগুলোতে প্রচুর পরিমাণে শর্করা থাকে। এরা বিরুৎ উদ্ভিদ এবং উভলিঙ্গধারী হয়, গিটযুক্ত ফাঁপা কাণ্ড থাকে। এরা স্বপরাগী ও পরগরাগী উভয় ধরনের হতে পারে। বীজ আবৃত বা নগ্নবীজী হয় এবং পত্রফলকের সংযোগস্থলে অরিকল (Auricle) থাকে। এরা একবীজপত্রী হয় এবং বীজের সুপ্তকাল এক বছর থাকে।
উপরিউক্ত বৈশিষ্ট্যগুলোই আমিন সাহেবের চাষকৃত ফসলগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায়।
4 views
Answered