1 Answers
উদ্দীপকে আসাদের খামারে চাষকৃত চিংড়িটি হলো পিনাইড বহির্ভূত অর্থাৎ গলদা চিংড়ি। নিচে এর দৈহিক বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
১. গলদা চিংড়ি সাধারণত হালকা নীল কিংবা হালকা সবুজ বর্ণের হয়। ২. গলদার পোনার ক্যারাপেসের খোলসে ২-৫টি কালচে আড়াআড়ি দাগ থাকে।
৩. এদের রোস্ট্রাম লম্বা ও বাঁকানো।
৪. রোস্ট্রামের উপরিভাগে ১১-১৪টি এবং নিচের অংশে ৮-১৪টি খাঁজ থাকে।
৫. এর উদরে দ্বিতীয় প্লিউরা প্রথম ও তৃতীয় প্লিউরাকে আংশিকভাবে আবৃত করে রাখে।
৬. পুরুষ গলদা সর্বোচ্চ ৩৪০ মিমি এবং স্ত্রী গলদা ২৬৭ মিমি পর্যন্ত লম্বা হয়ে থাকে।
৭. পাখার সামনে তলোয়ারের মতো একটি করাত থাকে।
- ৮. শরীরের লেজের দিকে কিছুটা বাঁকানো থাকে।
৯. তুলনামূলকভাবে অন্যান্য চিংড়ির চেয়ে এর শিরোবক্ষ বেশ বড়। এর দ্বিতীয় চলন পদ বড় ও চিমটাযুক্ত।
5 views
Answered