1 Answers

সুনীল তার জমিতে পালংশাক চাষ করেছিল। পালংশাক রবি মৌসুমের ফসল। পরবর্তী বছর সুনীল রবি মৌসুমে পালংশাক চাষ করবে। যেসব ফসলের শারীরিক বৃদ্ধি ও ফুল-ফল উৎপাদনের জন্য কম তাপমাত্রার প্রয়োজন হয় তাকে রবি বা শীতকালীন ফসল বলা হয়। এ মৌসুমের বৈশিষ্ট্যগুলো হলো-

i. তাপমাত্রা কম থাকে। 

ii. বৃষ্টিপাত কম হয়। 

iii. বায়ুর আর্দ্রতা কম থাকে।

iv. ঝড়ের আশঙ্কা কম থাকে। 

V. শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে। 

vi. বন্যার আশঙ্কা কম থাকে। 

vii. রোগ ও পোকার আক্রমণ কম হয়। 

viii. পানি সেচের প্রয়োজন হয়। 

ix. দিনের চেয়ে রাত বড় বা সমান হয়। 

রবি মৌসুমে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো দেখা যায়।

7 views

Related Questions