1 Answers

উদ্দীপকে কৃষিবিদ ওসমান গণির অনুসরণকৃত কৌশলটি হলো শস্য পর্যায়। কোনো জমিতে প্রতি বছর একই ফসলের চাষ না করে নির্ধারিত সময়ে নির্বাচিত কিছু ফসল ধারাবাহিকভাবে চাষ করাকে শস্য পর্যায় বলে। শস্য পর্যায়কে লাভজনক করার জন্য নির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। সেগুলো হলো-

  • ফসলগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন স্থানীয় জলবায়ু ও মাটির সাথে খাপ খাইয়ে নিতে পারে।
  • যেসব ফসল অধিক খাদ্যোপাদান শোষণ করে যেমন- ভুট্টা, সেসব ফসল চাষের পূর্বে সবুজ সার জাতীয় ফসল (যেমন: ধৈঞা, ছোলা) চাষ করতে হবে।
  • গভীরমূলী ফসল (যেমন: তুলা, ভুট্টা) চাষের পর অগভীরমূলী ফসল (যেমন: ধান, গম) চাষ করতে হবে।
  • ফসলের নিবিড় চাষের দরুন আমাদের দেশে ভূমিক্ষয়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এজন্য ভূমি ক্ষয়রোধে ভূমি আচ্ছাদনকারী ফসল (যেমন: চিনাবাদাম, মাসকলাই) চাষ করতে হবে।
  • দানা জাতীয় ফসলের (যেমন: ধান, গম) পর শিম জাতীয় ফসল (যেমন: বরবটি, খেসারি, ধৈঞা) চাষ করতে হবে।
  • এছাড়াও ফসল চাষের পূর্বে ঐ ফসলের বীজ প্রাপ্তির সম্ভাবনা, সেচ সুবিধা, ঋণ প্রাপ্তির সুবিধা এবং ঐ এলাকায় শ্রমিকের প্রাপ্যতা বিবেচনা করে ফসল নির্বাচন করতে হবে।

 

অতএব, শস্য পর্যায় পদ্ধতি অবলম্বনে উল্লিখিত নীতিমালা অনুসরণ করতে হবে।

4 views

Related Questions