জিসান ও জিতুর খামারটিকে লাভজনকভাবে গড়ে তুলতে তারা কোন নীতিমালা অনুসরণ করবে- ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
জিসান ও জিতু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে খামার গড়ে তোলে।
খামার সংগঠকের কাজ হলো- খামারের সামগ্রিক কার্যক্রম পরিচালনা, সর্বোচ্চ মুনাফা অর্জন ও সর্বনিম্ন লোকসানের ঝুঁকি গ্রহণ। লাভজনকভাবে খামার পরিচালনার জন্য বিভিন্ন নীতিমালার আলোকে নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয়। যেহেতু মুনাফা অর্জনই খামার পরিচালনার মূল লক্ষ্য, তাই সোহেল তার খামারে প্রতিস্থাপন নীতি অনুসরণ করতে পারে। প্রতিস্থাপন নীতি বলতে বোঝায়, উৎপাদিত পণ্যের পরিমাণ একই থাকলে এবং একটি পণ্যের উৎপাদন খরচ অন্যটির চেয়ে কম হলে যেটির উৎপাদন খরচ কম সেটিই উৎপাদন করতে হবে। অর্থাৎ, পণ্য উৎপাদনে লোকসানের ঝুঁকি বেশি থাকলে ঐ নির্দিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ করে অন্য পণ্য উৎপাদন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন- পাটের বাজারদর কমে যাওয়ার আশঙ্কা থাকলে জমিতে পাটের বীজ বপন না করে উচ্চ ফলনশীল ধানের বীজ বপন করে খামারের কার্যক্রম পরিচালনা করতে, হবে। প্রতিস্থাপন নীতি অনুসরণের সময় পুরাতন ফসলের ফলন, নতুন ফসলের মূল্য ও এর উৎপাদন ব্যয় হিসাবের মধ্যে আনতে হবে।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, জিসান ও জিতু প্রতিস্থাপন নীতি অনুসরণ করলে খামারকে লাভজনক হিসেবে গড়ে তুলতে পারবে।