1 Answers
হযরত উমর (রা) তার শাসনামলে স্ত্রীকে বাড়িতে রেখে ৪ মাসের বেশি প্রবাস জীবন নিষিদ্ধ করে দিয়েছিলেন। জনাব মামুনের পিতা ছেলেকে এ বিধানটি অনুসরণ করতে বলেছেন। স্ত্রীর প্রতি স্বামীর অন্যতম কর্তব্য হলো, স্ত্রীকে একা রেখে বেশিদিন বিদেশে বা দূরে না থাকা। এতে স্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়। ক্ষেত্র বিশেষে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। স্ত্রী মানসিকভাবে একাকিত্ব অনুভব করে। তবে সবচেয়ে বড় কথা স্বামী বেশিদিন দূরে বা প্রবাসে থাকলে স্ত্রীর মৌলিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়। এতে স্ত্রী মানসিক ও শারীরিক অধিকার হতে বঞ্চিত হয়। এ কারণে বিভিন্ন রোগেও আক্রান্ত হয়ে থাকে। এছাড়া অনেক সময় রিপুর তাড়নায় প্ররোচিত হয়ে ব্যভিচারে লিপ্ত হবার সম্ভাবনা সৃষ্টি হয়। অনেকে লিপ্তও হয়ে যায়। মামুন স্ত্রীকে রেখে দীর্ঘদিন প্রবাস জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তাই মামুনের পিতা হযরত উমর (রা) এর ৪ মাসের বেশি প্রবাসে থাকা নিষিদ্ধ সম্পর্কিত বিধানটি ছেলেকে অনুসরণ করতে বলেছেন।