1 Answers
জনাব মামুনের মধ্যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় সবরের বহিঃপ্রকাশ ঘটেছে। সবর বা ধৈর্য আখলাকে হামিদার একটি উপাদান। সবরের শাব্দিক অর্থ- সহ্য করা, বিরত থাকা, বিচলিত না হওয়া, অটল থাকা। তাই দুঃখ-কষ্ট, রোগ-শোক, বিপদাপদ ও বালা-মুসিবতে কোনোরূপ বিচলিত না হয়ে অটল ও অবিচল থাকার নাম সবর। এটা মানুষের নৈতিক চরিত্রের এক মহৎ গুণ।
জনাব মামুন একজন সৎ মানুষ। মানুষ তার সাথে খারাপ ব্যবহার করলেও তিনি ভালো ব্যবহার করেন। দুঃখকষ্ট, বিপদাপদে মুষড়ে না পড়ে দৃঢ়তার সাথে তা সহ্য করেন। তাঁর এরূপ আচরণে পরম শত্রুরাও তার বন্ধু হয়ে যায়, যা তার সবরের পরিচয় বহন - করে। পরিশেষে বলা যায় যে, জনাব মামুন নিজের মধ্যে এই সবরের গুণ ধারণ করেছেন।
4 views
Answered