1 Answers
সালমানের বক্তব্যে কিয়াসের হুকুম নামক রুকনটির বহিঃপ্রকাশ ঘটেছে। হুকুম অর্থ বিধান। আছল ও ফরয়ার মধ্যে একটি বৈশিষ্ট্য দোষ- গুণ বিদ্যমান থাকার কারণে মুজতাহিদগণ ফরয়ার ব্যাপারে যে সিদ্ধান্তে উপনীত হন, তাকে হুকুম বলে। সালমান এ বিষয়টিকেই ইঙ্গিত করেছে।
ফেনসিডিল হারাম হওয়ার কারণ আদনানের কাছে বোধগম্যও ছিল না। সালমান এর কারণ সম্পর্কে বলছিল- ক্ষতিকর উপাদান পাওয়া যাওয়ায় আল্লাহ মদ্যপান হারাম করেছেন। আর ফেনসিডিলের মধ্যেও সেই ক্ষতিকর কারণ বর্তমান আছে। তাই মুজতাহিদগণ ফেনসিডিল হারাম ঘোষণা করেছেন। প্রকৃতপক্ষে, আল্লাহ তায়ালা স্পষ্ট ঘোষণার মাধ্যমে মদকে হারাম ঘোষণা করেছেন। এটি হলো আছল। কিন্তু ফেনসিডিল সম্পর্কে কুরআন-হাদিসে প্রত্যক্ষ কোনো সমাধান নেই। সেজন্য এটি ফরয়া। আল্লাহ মদ হারাম করেছেন মাদকতার জন্য। আর ফেনসিডিলের মধ্যেও মাদকতার উপাদান রয়েছে। তাই এটি হলো ইল্লত। আর মাদকতার কারণেই মদের হুকুম ফেনসিডিলের ক্ষেত্রেও কার্যকর হবে। অর্থাৎ এগুলোও হারাম সাব্যস্ত হবে। ফেনসিডিলের ক্ষেত্রে সাব্যস্ত করা এ নতুন বিধান হলো হুকুম। সুতরাং, প্রমাণিত হয় সালমানের বক্তব্যে কিয়াসের হুকুম নামক রুকনটির বহিঃপ্রকাশ ঘটেছে।