ইরাকের প্রতি মুসলিম বিশ্বের মনোভাবে ইসলামের কোন ধারণাটির বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
ইরাকের প্রতি মুসলিম বিশ্বের মনোভাবে ইসলামি আন্তর্জাতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত উখওয়াত ধারণাটির বহিঃপ্রকাশ ঘটেছে। উখওয়াত হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে মানুষ পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলে। ইসলামের শান্তি প্রতিষ্ঠার মিশনে সবচেয়ে কার্যকর মাধ্যম হলো 'উখওয়াত'। কেননা ভাইদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে বিশ্বমানবকে যদি সে সম্পর্কে আবদ্ধ করা যায় তাহলে অশান্ত পৃথিবীতে এমনিতেই শান্তি প্রতিষ্ঠিত হবে।
উদ্দীপকে মার্কিনদের হামলার শিকার ইরাকের প্রতি বিশ্ববাসী গভীর সমবেদনা সহমর্মিতা প্রকাশ করেছে। তারা অশান্তি দূরীকরণের জন্য শান্তি প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। মার্কিনি আগ্রাসনকে বাধা প্রদানের মাধ্যমে মুসলিম বিশ্ব ইরাকের প্রতি সমর্থন দিয়েছে। কারণ তারা নিজেদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন অনুভব করেছে। যদিও মার্কিন হামলা তারা বন্ধ করতে সক্ষম হয়নি কিন্তু ইরাকের প্রতি মুসলিম বিশ্বের অনুভূতিগুলো ইরাকবাসীকে সত্যিই প্রশান্তি দিয়েছে। তাই বলা যায়, ইরাকের প্রতি মুসলিম বিশ্বের মনোভাবে ইসলামি উখওয়াত | ধারণাটির বহিঃপ্রকাশ ঘটেছে।