1 Answers

মাওলানা আব্দুর রশিদের আলোচনায় কুরআন ও হাদিসের সম্পর্কের বিষয়টি আলোচিত হয়েছে। মহাগ্রন্থ আল-কুরআন ও পবিত্র হাদিস শরিফ একই উৎস থেকে গৃহীত। আল্লাহ তায়ালা বলেন 'রাসুল (স) নিজ খেয়াল-খুশিমতো কিছু বলেন না; বরং তাঁর কাছে প্রেরিত এসব ওহি ছাড়া আর কিছুই নয়। উদ্দেশ্য ও লক্ষ্যের অভিন্নতা কুরআন ও হাদিসের সম্পর্কের অন্যতম দিক। উভয়ের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও মানুষকে সঠিক পথে পরিচালিত করা। কুরআনের গুরুগম্ভীর, মৌলিক ও তাত্ত্বিক কথাই বিস্তারিতভাবে হাদিস শরিফে ফুটে উঠেছে।

কুরআন ও হাদিসের মাঝে রয়েছে সুসম্পর্ক। কুরআন বোঝার জন্য হাদিসের গুরুত্ব অনস্বীকার্য; কুরআন ও হাদিস একই বিধানের ওপর প্রতিষ্ঠিত। বিধান প্রণয়নের ক্ষেত্রে এক অভিন্ন মত পাওয়া যায় উভয়ের মাঝে। তাই দুনিয়ার সফলতা ও আখিরাতের মুক্তির জন্য উভয়ের প্রয়োজনীয়তা অপরিহার্য। পবিত্র কুরআনকে মূল হিসেবে সাব্যস্ত করলে হাদিসকে শাখা হিসেবে ধরতে হবে। উভয়ের মাঝে মূল ও শাখার সম্পর্ক। মাওলানা আব্দুর রশিদ একটি চ্যানেলে শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, কুরআনের খুঁটিনাটি ব্যাখ্যা-বিশ্লেষণ হাদিসের ওপর নির্ভরশীল। হাদিসকে বাদ দিয়ে কুরআন অনুযায়ী আমল করা অসম্ভব। সুতরাং তার এ বক্তব্যে আল কুরআনের সাথে হাদিসের সম্পর্কের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

5 views

Related Questions