1 Answers

বুচির আচরণের মাধ্যমে সামাজিকীকরণের অনুকরণ প্রক্রিয়াটির বহিঃপ্রকাশ ঘটেছে।

অনুকরণ সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অনুকরণের মাধ্যমে মানুষ অনেক কিছু শিক্ষা লাভ করে থাকে। বিশেষ করে শিশুরা খুবই অনুকরণপ্রিয়। তারা আশেপাশের যা কিছু দেখে তারই অনুকরণ করে। পরিবার থেকেই শিশুদের এই সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়, পরবর্তীতে বন্ধুবান্ধব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের গণমাধ্যম ইত্যাদির নিকট থেকে অনুকরণ করে অনেক কিছু শিক্ষা লাভ করে থাকে।

উদ্দীপকে উল্লিখিত তিন বছরের রুচি গুটিগুটি পায়ে গোটা বাড়ি হেঁটে বেড়ায়। মাকে অফিসে যেতে দেখে সেও বড় একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে অফিসে যাওয়ার ভান করে। এ বয়সেই সে মায়ের জুতা পরে, গামছা দিয়ে শাড়ি পরে আর ঠোঁটে লিপস্টিক দেয়। এভাবেই তার খেলা চলে সারাদিন। তার এ কাজের মাধ্যমে সামাজিকীকরণের অনুকরণ প্রক্রিয়াটির প্রকাশ ঘটেছে। ছোট শিশু বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের দেখে দেখে তাদের আচার-আচরণ, অভ্যাস রপ্ত করে। এভাবে সে সামাজিক পরিবেশের উপযোগী করে নিজেকে গড়ে তোলে।

5 views

Related Questions