1 Answers

পুরোহিতের বক্তব্যে ধর্মের ক্রিয়ামূলক সংজ্ঞাটির প্রতিফলন ঘটেছে।

উৎসব পালন বিষয়ে পুরোহিতের বক্তব্য হচ্ছে, আমাদের এই ওয়ানগালা উৎসবের মূল উদ্দেশ্য হলো, যে শক্তি আমাদের প্রকৃতি এবং মানবজীবনের গতিপথ পরিচালিত করে বা নিয়ন্ত্রণ করে সে শক্তির তুষ্টতা সাধন বা অর্জন। এতে দার্শনিক ফ্রেজারের ধর্মের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে। দার্শনিক ফ্রেজারের মতে, 'ধর্ম হলো মানুষের থেকে উচ্চতর সেসব শক্তি, প্রকৃতি এবং মানবজীবনের গতিপথ পরিচালিত বা নিয়ন্ত্রিত করে তাদের তুষ্টতা বা প্রসন্ন সাধন করে।' দার্শনিক ফ্রেজার সংজ্ঞার মধ্যে শক্তিকে ঈশ্বরের রূপকল্প হিসেবে তৈরি করেছেন। আর এই শক্তিই প্রকৃতি যা মানবজীবনকে নিয়ন্ত্রণ করে। মানুষ তার মঙ্গলের জন্যে এই শক্তিকেই সমীহ করে। উদ্দীপকে গারো সম্প্রদায় ওয়ানগালা উৎসব পালনের মাধ্যমে তারা তাদের দেবতা মিসি সালজংকে তুষ্ট করে। তারা ভাবে দেবতা অর্থাৎ শক্তিকে তুষ্ট করলে শস্যাদির ফলন আরও ভালো হবে যা ধর্মের ক্রিয়ামূলক তত্ত্বকেও নির্দেশ করে।

উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, ওয়ানগালা উৎসবে পুরোহিতের বক্তব্যে ধর্ম সম্পর্কে প্রদত্ত দার্শনিক ফ্রেজারের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions