1 Answers
জনাব শহিদের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে। মানুষের জীবনযাত্রায় সবুজ বৃক্ষ ও ফসলের অবদান অপরিসীম। বৃক্ষরোপণ বা ফসল ফলানোর মাধ্যমে শুধু মানুষই নয় বরং পশুপাখি এবং অন্যান্য প্রাণীরাও উপকৃত হয়। এজন্য মহানবি (স) বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে সাদকা হিসেবে ঘোষণা করেছেন। যেমন মহানবি (স) ইরশাদ করেছেন, 'কোনো একজন মুসলিম যদি একটি গাছ লাগায় বা ফসল উৎপাদন করে; পরে তা থেকে যদি কোনো মানুষ কিংবা কোনো পশু বা পাখি আহার করে, তবে তা অবশ্যই সে ব্যক্তির জন্য সাদকা হবে' (বুখারি ও মুসলিম)। শহিদের কাজে এরই প্রতিফলন ঘটেছে।
উদ্দীপকে দেখা যায়, জনাব শহিদ প্রতিবছর বৃক্ষমেলা থেকে দুই হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ ক্রয় করে রাস্তার দুই পাশে রোপন করেন। জনাব শহিদের এ কাজ নিঃসন্দেহে একটি জনকল্যাণমূলক কাজ। তিনি একাজের মাধ্যমে সাদকা করার সওয়াব অর্জন করবেন। আর তিনি এ মহৎ কাজের শিক্ষা লাভ করেছেন রাসুলল্লাহ (স)-এর বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস থেকে। সুতরাং বলা যায় যে, জনাব শাহিদের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে।