ফয়সাল আহমেদের শেষোক্ত কাজটি তোমার পাঠ্যবইয়ের কোন হাদিসের শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
ফয়সাল আহমেদের শেষোক্ত কাজটি আমার পাঠ্যবইয়ের বন্ধু নির্বাচন সম্পর্কিত ৮ নং হাদিসের শিক্ষার পরিপন্থি। পাঠ্যবইয়ের ৮ নং হাদিস থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হলো- মুমিন অন্তরঙ্গ বন্ধু হিসেবে কেবল মুমিনকেই গ্রহণ করবে। কোনো শত্রুস্থানীয় মুশরিক, কাফির, ইহুদিদের সাথে মুমিনের স্বাভাবিক বন্ধুত্ব হবে না। কিন্তু ফয়সাল আহমেদের শেষোক্ত কাজে এ বিষয়টি পরিলক্ষিত হয়।
ফয়সাল আহমেদের এলাকায় কিছু মুশরিক কাফির লোক বাস করে। তিনি তাদের সাথে আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। অথচ পাঠ্যবইয়ের ৮নং হাদিসের শিক্ষা অনুযায়ী তার এ কাজ ঠিক নয়। কারণ এক বন্ধু যদি মুত্তাকি ও সৎস্বভাবের হয় তাহলে তার অনুসারী বন্ধুও তার মতো হয়। এমনিভাবে বন্ধু যদি পাপাচারী ও খারাপ স্বভাবের হয় তাহলে বন্ধু ও পাপাচারিতায় লিপ্ত হয়ে পড়ে। তাই বন্ধুত্বের ক্ষেত্রে ইসলাম বা নিজের শত্রুস্থানীয় ব্যক্তিদের এড়িয়ে চলা উচিত। তা না হলে পরবর্তীকালে ব্যক্তি সেই পাপাচারী বন্ধুর দ্বারা বিপুল ক্ষতির শিকার হতে পারে। ফয়সাল আহমদ বন্ধুত্বের ক্ষেত্রে এ বিষয়গুলো আমলে না নিয়ে কাফির-মুশরিকের সাথে বন্ধুত্ব করে আলোচ্য হাদিসের শিক্ষার পরিপন্থি কাজ করেছে।