1 Answers
মুজিবর রহমান কিয়ামতের দিন শহিদদের সঙ্গে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ীর জন্যে অনেক পুরস্কারের ব্যবস্থা রয়েছে। কেয়ামতের কঠিন দিনে শহিদদের সাথে বিপুল আনন্দে আরশের ছায়া লাভ করবে একজন সৎ ব্যবসায়ী। মুজিবর রহমান ব্যক্তিজীবনে ইসলামের সব অনুশাসন মেনে চলার চেষ্টা করেন। মহানবি (স) তার মতো ব্যবসায়ীদের জন্যই সুসংবাদ দিয়েছেন, 'বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে।'
বর্তমান সময়ে সুদি কারবার এবং সুদি লেনদেনের পরিবেশে ইসলামের ওপর প্রতিষ্ঠিত থেকে আমানতদারি ও সততার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা বড়ই কঠিন কাজ। মুজিবর রহমান একজন ব্যবসায়ী। ব্যক্তিগত জীবনে তিনি ইসলামের সব অনুশাসন মেনে চলার চেষ্টা করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানটি ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের জন্য বিখ্যাত। সুতরাং হাদিসের ভাষ্য অনুযায়ী একজন সৎ মুসলিম ব্যবসায়ী হিসেবে মুজিবর রহমান কিয়ামত দিবসে শহিদগণের সঙ্গী হবেন।