শরিয়তের পরিভাষায় উদ্দীপকের জিয়াউল হককে কী বলা যায়? সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
শরিয়তের পরিভাষায় উদ্দীপকের জিয়াউল হককে মুনাফিক বলা যায়। অন্তরে কুফরি লালন করে মুখে ইমানের দাবি করা হলো নিফাক। যাদের মধ্যে নিফাক রয়েছে তারা মুনাফিক। তিনটি বৈশিষ্ট্যের ভিত্তিতে একজন মুনাফিককে সহজেই চিহ্নিত করা যায়। এ তিনটি বৈশিষ্ট্য হলো মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা ও আমানতের খিয়ানত করা। এই তিনটি বৈশিষ্ট্যই উদ্দীপকের জিয়াউল হকের মধ্যে বিদ্যমান।
উদ্দীপকের জিয়াউল হক প্রয়োজনে- অপ্রয়োজনে মিথ্যা বলেন। মিথ্যা বলার বদভ্যাসের কারণেই তিনি কথা দিয়ে কথা রাখতে পারেন না। বরং আমানতের খিয়ানতও করেন। আর এগুলো মুনাফিকের প্রধান বৈশিষ্ট্য। মুনাফিকরা কথার যেমন নিরাপত্তা দেয় না, তেমনি আমানতেরও হেফাজত করে না। এ সম্পর্কে রাসুল (স) বলেন, মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে আর যখন তার কাছে আমানত রাখা হয় তা আত্মসাৎ করে (সহিহ বুখারি, সহিহ মুসলিম)। সুতরাং দেখা যাচ্ছে, জিয়াউল হক মুনাফিকের সব বৈশিষ্ট্যই ধারণ করে আছেন।