1 Answers

হারাম উপার্জন করার জন্য পরকালে জনাব 'ক'-কে জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হবে। ইসলামে হারাম উপার্জনকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং হালাল উপার্জনের প্রতি অত্যধিক গুরুত্বারোপ করা হয়েছে। হারাম উপার্জন আল্লাহর কাছে অপছন্দনীয় এবং অগ্রহণযোগ্য। তাই এর জন্য কঠোর শাস্তিরও বিধান রয়েছে। হারাম উপার্জন ভোগ করলে শরীরের রক্ত, মাংস ও অস্থিমজ্জা হারাম বিষয়ে পরিণত হবে। ফলে চিরস্থায়ী শাস্তি ভোগের জন্য জাহান্নামে যেতে হবে।

পাঠ্যবইয়ে বর্ণিত হারাম উপার্জন বিষয়ক হাদিস থেকে আমরা জানতে পারি, 'হারাম সম্পদে তৈরি মাংস (শরীর) বেহেশতে প্রবেশ করবে না এবং হারাম সম্পদে তৈরি প্রতি টুকরো মাংসের জন্য জাহান্নামই যথোপযুক্ত আবাস'। এ হাদিসটি হযরত জাবির (রা) থেকে বর্ণিত। এ হাদিস অনুযায়ী মুমিন হওয়া এবং থাকার জন্য অন্যতম প্রধান শর্ত হলো- হালাল জীবিকা গ্রহণ করা। কেই যদি হারাম উপার্জন করে তবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ এটি আল্লাহর হুকুম ও আনুগত্যের প্রতি চরম অবাধ্যতা। উদ্দীপকের জনাব 'ক'-এর উপার্জন যেহেতু হারাম সেহেতু তার পরিণতিও এরূপ হবে। তিনি মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং তার উপার্জন পুরোপুরি অবৈধ। এ কারণেই তাকে জাহান্নামে যেতে হবে এবং কঠোর আজাবের সম্মুখীন হতে হবে। সুতরাং দেখা যাচ্ছে, হারাম উপার্জনের শাস্তি হিসেবে জনাব 'ক'- এর জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।

5 views

Related Questions