1 Answers

উদ্দীপকে উল্লিখিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ইসলামি পরিভাষায় উম্মাহ বলা হয়। সাধারণ পরিভাষায় উম্মাহ হলো একটি বিশেষ জনগোষ্ঠী যাদের মধ্যে বংশীয় ঐক্য, ধর্মীয় একাত্মতা কিংবা ভৌগোলিক সহাবস্থানের জন্যে যেকোনো ধরনের অভিন্ন সম্পর্ক লক্ষ করা যায়। কুরআন মাজিদে উম্মাহকে দুটি বিশেষ পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথমত, জাতি হিসেবে সব মানুষের মধ্যে অভিন্ন সম্পর্ক বিবেচনা করা হয়েছে। দ্বিতীয়ত, আঞ্চলিক জাতীয়তার ভিত্তিতে মানুষের মধ্যে অভিন্ন সম্পর্ক বিবেচনা করা হয়েছে।

উদ্দীপকে মুসলিম বিশ্বের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ পারস্পরিক শান্তি ও সমৃদ্ধির জন্যে একটি সংগঠন গড়ে তুলেছে। এ রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ধর্মীয় একাত্মতা অনুভব করেই পরস্পর ঐক্যবদ্ধ হয়েছেন। তারা এক একজন আলাদা রাষ্ট্রের মানুষ হলেও আদিপিতা এবং আদিমাতা আদম-হাওয়ার পিতৃত্ব ও মাতৃত্ব বিবেচনায় তারা এক জাতি, আর তাহলো মুসলিম উম্মাহ। সুতরাং উদ্দীপকের রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা উম্মাহহিসেবে আখ্যায়িত করতে পারি।

4 views

Related Questions