1 Answers
জনাব নাহিদ কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন। ব্যবসায়ের পদ্ধতি ও প্রকৃতি এমন যে, ব্যবসায়ী ইচ্ছে করলে এখানে প্রচুর প্রতারণা করতে পারে। কিন্তু যে ব্যবসায়ী এ প্রতারণা থেকে বেঁচে থেকে সততার সাথে ব্যবসা করতে পারে তার জন্য পরকালে লোভনীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
মহানবি (স) বলেছেন, 'বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন' (ইবনে মাজাহ)। কেনাবেচা, দ্রব্য সঠিক দেওয়া এবং তার মান ঠিক রাখার ব্যাপারে ব্যবসায়ী অসৎ হলে সাধারণ মানুষ দৈহিক ও আর্থিক দিক দিয়ে বিভিন্ন রকম ক্ষতির মধ্যে পড়তে বাধ্য। তাই সত্যবাদী ও বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ীদের জন্য কিয়ামতের দিন শহিদদের সঙ্গলাভের কথা বলা হয়েছে। তারা কিয়ামতের দিন শহিদদের সাথে বিপুল আনন্দে আরশের ছায়া লাভ করবে। বর্তমান যুগ হলো প্রতারণা, মজুদদারি, মুনাফাখোরি এবং সুদি কারবারের যুগ। এ যুগেও উদ্দীপকের জনাব নাহিদ এসব অসৎ পথ থেকে মুক্ত হয়ে ইসলামি বিধি-বিধানের আলোকে অত্যন্ত সৎ ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে তিনি কিয়ামতের দিন শহিদদের সাথে অবস্থান করবেন।