1 Answers
উদ্দীপকের মকবুল আহমেদের গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানটি হলো 'মক্তব'। আরবি 'মক্তব' শব্দের বাংলা অর্থ হলো লেখার স্থান, বিদ্যালয় বা শিক্ষাকেন্দ্র। এটি ইসলামের প্রাথমিক জ্ঞান ও মৌলিক বিষয়গুলো শেখার একটি আদর্শ স্থান। মক্তব বলতে সাধারণত সে প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে কুরআন তেলাওয়াত, হাদিস ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। সাধারণত মসজিদের বারান্দায়, মাদরাসার সাথে, বৈঠকখানায় বা বাড়ির আঙিনায় এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। ইসলামের মূলগ্রন্থ আল কুরআন ও হাদিস ছাড়াও ওযু, গোসল, নামাজ, রোজা প্রভৃতির সঠিক নিয়মকানুন ও বিভিন্ন দোয়া শিক্ষা দেওয়া হয়। মক্তবের মাধ্যমে শিশুরা নিজেদের যোগ্য ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত অনুশীলন শুরু করে। এ মক্তবের শিক্ষা শিশুকে শৈশবেই নীতিবান করে তোলে। জনাব মকবুল এ ধরনের প্রতিষ্ঠানই গড়ে তোলেন।
উদ্দীপকে উল্লিখিত মকবুল আহমেদ এলাকার মুরব্বি লোকদের সাথে আলোচনা করে সাপাহার গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা কুরআন তেলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসয়ালা শিক্ষা লাভ করে। এ ধরনের শিক্ষা মূলত মক্তবেই দেওয়া হয়। তাই বলা যায়, মকবুল আহমেদের গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানটি হলো মক্তব।