1 Answers

দীপ্ত' নামক প্রতিষ্ঠানটি সরকারি সংস্থা।

সরকারি সংস্থা বলতে রাষ্ট্রীয় উদ্যোগে গৃহীত, পরিচালিত, বাস্তবায়িত ও নিয়ন্ত্রিত যাবতীয় প্রতিষ্ঠানকে বোঝায়। সরকার সরাসরি এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যাবতীয় কার্যাবলি পরিচালনা করেন। রাষ্ট্রের শাসন কাজ, বিচার কাজ, প্রশাসনিক কাজ, উন্নয়নমূলক যাবতীয় সব কাজ সরকার যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করেন তাকেই সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান বলে। সরকারি প্রতিষ্ঠান বা সংস্থাগুলো সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। সরকারি সংস্থার কাজ সাধারণত প্রশাসনিক। একটি সরকারি সংস্থা মূলত জাতীয় সরকার কর্তৃক প্রতিষ্ঠিত। সরকারি সংস্থার স্বায়ত্তশাসন, স্বাধীনতা এবং দায়িত্বশীলতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সামাজিক উন্নয়নে সরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দারিদ্র্য বিমোচন, পল্লি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে সরকারি সংস্থার ভূমিকা ব্যাপক।বাংলাদেশের 'দীপ্ত' নামক প্রতিষ্ঠানটিও সরকারিভাবে পরিচালিত হয় এবং শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়নের কাজ করে যা সরকারি সংস্থার অনুরূপ। তাই বলা যায়, 'দীপ্ত' নামক প্রতিষ্ঠানটি একটি সরকারি সংস্থা।

4 views

Related Questions