1 Answers
উদ্দীপকে 'A' নামক রাষ্ট্রটি ইসলামি রাষ্ট্রের সাথে মিল আছে। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে গঠিত ও পরিচালিত রাষ্ট্রকে ইসলামি রাষ্ট্র বলে। ইসলামি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- মুসলিম জনগণ, তবে জিজিয়া কর পরিশোধ করে অমুসলিমরাও বসবাস করতে পারবে। এছাড়া আল্লাহর সার্বভৌমত্ব, মুসলিম রাষ্ট্রপ্রধান, নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রভৃতি ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য যা 'A' রাষ্ট্রের ক্ষেত্রে লক্ষণীয়।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'A' একটি বহুজাতিক স্বাধীন রাষ্ট্র। সেখানকার অধিকাংশ জনগণ মুসলিম হলেও অন্যান্য ধর্ম ও বর্ণের লোক বসবাস করে। নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। সে দেশের রাষ্ট্রপ্রধান প্রথম লিখিত সংবিধান অর্থাৎ মদিনা সনদের অনুসরণ করে দেশ পরিচালনা করেন। কেননা ইসলামি রাষ্ট্রে মুসলিম ও অমুসলিম নাগরিকদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বজায় থাকে। ইসলামি রাষ্ট্র নাগরিকদের মৌলিক অধিকার পূরণের পূর্ণ নিশ্চয়তা দেয়। এসব বৈশিষ্ট্যের আলোকে স্পষ্ট বোঝা যায় যে, 'A' রাষ্ট্রটি একটি ইসলামি রাষ্ট্র।