1 Answers
উদ্দীপকের রাসেল ও লামিয়ার বিয়ের সাথে যথাক্রমে ক্রস কাজিন ও প্যারালাল কাজিন বিয়ের মিল রয়েছে।
ক্রস কাজিন বিবাহ বলতে মামাতো-ফুফাতো ভাই-বোনের মধ্যে সংঘটিত বিবাহকে বোঝায়। আর প্যারালাল কাজিন বিবাহ বলতে চাচাতো বা খালাতো ভাই-বোনের মধ্যে সংঘটিত বিবাহকে নির্দেশ করে।
উদ্দীপকে দেখতে পাই, রহিম সাহেবের ছেলে রাসেলের সাথে রহিম সাহেবের বোনের মেয়ে রোমানার বিয়ে সংঘটিত হয়। রাসেল ও রোমানা পরস্পর মামাতো-ফুফাতো ভাই-বোন। তাই রাসেলের বিয়েটিকে আমরা ক্রস কাজিন বিবাহ বলতে পারি। আবার রহিম সাহেবের মেয়ে লামিয়ার সাথে রহিম সাহেবের স্ত্রীর বোন অর্থাৎ লামিয়ার খালার ছেলে তারেকের সাথে বিবাহ সংঘটিত হয়। লামিয়া ও তারেক পরস্পর খালাতো ভাই-বোন। তাই লামিয়ার বিয়েটিকে আমরা প্যারালাল কাজিন বিবাহ বলতে পারি।
5 views
Answered