1 Answers

উদ্দীপকে বিধৃত বিষয়টির সাথে পাঠ্যপুস্তকের নন্দনতত্ত্বের মিল রয়েছে। সমস্ত নান্দনিক ও শৈল্পিক কর্মকান্ডের তত্ত্বই নন্দনতত্ত্ব। কী করে তা নান্দনিক হবে ও কীভাবে বিশ্বকে শৈল্পিক অধীনতায় আনা হবে, নন্দনতত্ত্ব সেই নান্দনিক শিক্ষারই তত্ত্ব। যার সবিশেষ গন্তব্য মানুষ, মানব সভ্যতা। নন্দনতত্ত্ব হলো জ্ঞানের ঐ শাখা যা ঐতিহাসিকভাবে নির্ধারিত যত মানবিক মূল্যবোধ, তার সারাৎসারকে বিবেচনা করে; তাদের সৃজন, উপলব্ধি ও উপভোগ ও আত্মীকরণকে পর্যালোচনা করে। এ হলো দার্শনিক বিজ্ঞান, বিশেষ নান্দনিক চিন্তনের সাধারণ নিয়মাবলি নিয়ে সম্পর্কিত, যা অর্জিত হয় যেকোনো মানবিক কর্মসূত্রে, বিশেষ করে শিল্প যেমন: সুন্দরের নিয়মানুসারে এ শাস্ত্র এ সমস্ত চিন্তনের ফসলকে সূত্রবদ্ধ করে, নিশ্চিত ও নিখুঁত করে তোলে। নান্দনিকের স্বভাব এবং জীবন ও শিল্পে এর বহু আকার, বিশ্বের প্রতি মানুষের নান্দনিক দৃষ্টিভঙ্গির নীতিমালা, শিল্পের সমস্ত সারসত্তা ও নিয়মনীতি এ সমস্তই যাবতীয় নন্দনতত্ত্বের মুখ্য বিবেচ্য। এটি কোনো সমাজের নান্দনিক দৃষ্টিভঙ্গির সংশ্রয়কে আদল দেয়, যা এর সমুদয় উপকরণের ও মানুষের সাংস্কৃতিক কর্মকান্ডের ওপর প্রচ্ছন্ন ছাপ রাখে।

4 views

Related Questions