1 Answers
পৌরমেয়র 'খ' এর কার্যাবলি ইসলামি রাষ্ট্রের মজলিশে শুরার সাথে সামঞ্জস্যপূর্ণ। মজলিশ মানে সভা, সংস্থা আর শুরা অর্থ পরামর্শ। সুতরাং মজলিশে শুরা মানে পরামর্শসভা বা পার্লামেন্ট। এটি ইসলামি রাষ্ট্র পরিচালনায় পরামর্শভিত্তিক একটি প্রতিষ্ঠান। রাসুল (স) সর্বপ্রথম রাষ্ট্রীয় কাজে এ ধারার প্রবর্তন করেন। পরবর্তীতে প্রথম খলিফা হযরত আবু বকর (রা)ও পরামর্শভিত্তিক শাসন পদ্ধতি চালু রাখেন। এরপর দ্বিতীয় খলিফা হযরত উমর (রা) এর সাংগঠনিক রূপ দেন। রাসুল (স)-এর ঘনিষ্ঠ সাহাবা এবং মদিনার বয়োজ্যেষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তিরা এ পরামর্শসভার সদস্য ছিলেন। দৈনন্দিন শাসনকাজ পরিচালনায় এ সভা সাধারণ মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করত। তারা নির্বাচিত হতেন রাষ্ট্রের জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে। এর সদস্যরা ইসলামের সুনির্দিষ্ট বিধান সামনে রেখে সব ব্যাপারে নিজ নিজ মতামত স্বাধীনভাবে প্রকাশ করতেন এবং সবার সাথে পরামর্শ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতেন। পৌরমেয়রের কাজে উল্লিখিত সংগঠনের কার্যক্রমের প্রতিফলন লক্ষণীয়।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, পৌরমেয়র 'খ' কাউন্সিলরদের সাথে পরামর্শ করে কবরস্থান ও পার্ক নির্মাণ এবং পুকুর খননসহ পৌরবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করেন। তার এ কাজের সাথে মজলিশে শুরার কার্যক্রমের সাদৃশ্য রয়েছে।