1 Answers

শান্তনগর এলাকার অন্যায় কর্মকাণ্ড দূরীকরণে আল কুরআনের বিধানের বাস্তব প্রয়োগ সবচেয়ে কার্যকর হবে। মানবজীবনের সার্বিক দিকের নানাবিধ সমস্যার সমাধান পবিত্র কুরআনে রয়েছে। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব দিকের বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছে আল কুরআন। তাই শান্তনগর এলাকার অনাচার দূরীকরণে আল কুরআনের অবদান সর্বাধিক অগ্রগণ্য।

শান্তনগর এলাকায় কিছু অসৎ চরিত্রের লোকজন অবিচার, জুলুম, হত্যা, চুরি, ডাকাতিসহ নানারকম অন্যায় কাজ করে সমাজজীবনকে দুর্বিষহ করে তুলেছে। ফলে শান্তনগরের মানুষের হৃদয়ে অশান্তি, অতৃপ্তি বিরাজ করছে। এই এলাকায় এসব অন্যায় দূরীকরণে আল কুরআনের বিধানের বাস্তব প্রয়োগ সবচেয়ে কার্যকর। কেননা পবিত্র কুরআনে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন, চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যভিচার, হত্যা, জুলুম, আত্মসাৎ প্রভৃতি নিরসনে কুরআনে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে। কুরআনে বলা হয়েছে, 'হে মুমিনগণ! তোমরা অন্যায়ভাবে কারও সম্পদ আত্মসাৎ করো না।' (সুরা নিসা-২৯) আবার বলা হয়েছে- 'আর পুরুষ ও মহিলা চোর উভয়ের হাত কেটে দাও। এটি তাদের কর্মের পরিণাম' (সুরা মায়িদা-৩৮)। তাই বলা যায়, শান্তনগর এলাকায় কুরআনের বিধানের বাস্তব প্রয়োগের মাধ্যমে সামগ্রিকভাবে ন্যায়নীতি ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

5 views

Related Questions